swadhinshomoy
08th Jan 2026 11:50 am | অনলাইন সংস্করণ Print
বিশেষ প্রতিনিধি, বরিশাল
পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদস্য তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেকের বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করেছে। এ সময় আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করে থানা পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেওয়া বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

