• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আচরণবিধি লঙ্ঘন: হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শো-কজ 

     swadhinshomoy 
    08th Jan 2026 3:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ শো-কজ দেওয়া হয়েছে। ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৫’ ভঙ্গের দায়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি এই নোটিশ জারি করে।
    ​অভিযোগের সূত্রপাত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রেজা কিবরিয়ার বিরুদ্ধে পৃথক দুটি লিখিত অভিযোগ জমা পড়েছিল।গত ২ জানুয়ারি ২০২৬ বিকেলে নবীগঞ্জের ইমামবাড়ী বাজারে কর্মী-সমর্থক নিয়ে হ্যান্ডবিল বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ আনেন। ৩ জানুয়ারি বিকেলে পাঞ্জারাই বাজারে একইভাবে প্রচারণা চালানোর অভিযোগে
    দলের নেতাকর্মীরা লিখিত অভিযোগ দাখিল করেন। উভয় অভিযোগের সঙ্গে স্থিরচিত্রসহ ডিজিটাল প্রমাণাদি দাখিল করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের আগে বা বিধিবহির্ভূতভাবে প্রচারণা চালানোয় কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা আগামী ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের ৯ম তলায় অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
    ​এই বিষয়ে ড.রেজা কিবরিয়ার নির্বাচনী টিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031