• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝালকাঠিতে বিএনপি প্রার্থীদের সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    08th Jan 2026 6:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সাথে জেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
    জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো: সৈয়দ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এসময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো।
    অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ । সভায় জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির আওতাধীন ৪ টি উপজেলা ও ২ টি পৌর বিএনপি ইউনিটের শীর্ষ ৫ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুটি আসনের বিএনপির প্রার্থীর সাথে হাত উঁচিয়ে সমর্থন জানান। একই সাথে বিএনপি প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
    প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন এতে বিএনপির প্রার্থীদের প্রাথমিক বিজয় হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন আপনারা সকল কর্মীদের মূল্যায়ন করবেন। দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেয়া যাবে না। কমিটি নিয়ে বিভক্তি শেষ করতে হবে। বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031