• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিমলায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর পরিচিতি সভা 

     swadhinshomoy 
    08th Jan 2026 7:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আনোয়ার হোসেন
    ডিমলা, (নীলফামারী )প্রতিনিধিঃ

    নীলফামারী জেলার ডিমলা উপজেলার স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পরিচিতি চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে ডিমলা পোস্ট অফিস মোড় ইউনিয়ন জামায়াত অফিস হররুমে
    ডিমলা ইউনিয়ন আমির,প্রচার ও মিডিয়া বিভাগের মাওলানা নুর মোবাশ্বের এর সঞ্চালনায় সভায় উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান,উপজেলা নায়েবে আমির অধ্যাপক হাবিবুর রহমান, ডোমার উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সহ সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ রহমত আলী প্রমুখ।
    সংবাদিদের সাথে পরিচিতি ও মতবিনিময় প্রধান অতিথি বলেন
    দুর্নীতি বিরোধী সমাজ এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সৌহার্দ্যপূর্ণ চা চক্র ও মতবিনিময় সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা, দুর্নীতি, সামাজিক বৈষম্য ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
    সভায় আরো অনেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি নৈতিকতা, মানবিকতা ও রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।
    জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন গণমাধ্যম সমাজের দর্পণ সাংবাদিকরা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন, তবে সমাজে অন্যায় ও অনিয়ম টিকে থাকতে পারে না। তিনি ডিমলার সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031