আঃমাবুদ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রংপুরে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে RAB তারই স্লোগা বাংলাদেশ আমার অহংকার,
এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৭/০১/২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা হতে সুন্দরগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত মিশুক গাড়ী তল্লাশী করে গাড়ীর সিটের পাশে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৩.৫ (তিন দশমিক পাঁচ) কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ০১। মোঃ সেলিম মিয়া (৪৬), পিতা-মোঃ সলিম উদ্দিন, মাতা-মোছাঃ হেলেনা বেগম, সাং-০২নং ফুলগাছ, থানা ও জেলা- লালমনিরহাট, ০২। মোঃ আবু তাহের (২৬), পিতা-মৃত আলম মিয়া, মাতা-মৃত তাহেরা বেগম, সাং-খোলাহাটি (ফারাজি পাড়া), থানা ও জেলা-গাইবান্ধা’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে ইং ০৭/০১/২০২৬ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত লতাবর কদমতলা গ্রামস্থ জনৈক অপি (৩৫) এর বসতবাড়ী তল্লাশী করে ঘরের মেঝেতে পুঁতে রাখা ড্রামের মধ্যে রক্ষিত এবং ধৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে সর্বমোট করে ৩৪৪ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য এসকাফ (ESKuf) জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আকিমুল ইসলাম আপেল (৩২), পিতা-মহির উদ্দিন, মাতা-আফরোজা বেগম, সাং-চন্দ্রপুর বাজার, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ গাইবান্ধা এবং লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

