• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলা: তিনজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড 

     swadhinshomoy 
    08th Jan 2026 2:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবুসুফিয়ান তালুকদার, সিরাজগঞ্জ প্রতিনিধি

    সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালক মানিক হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।
    রায়ের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেছেন।

    আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে মো. খোকন শেখ, ছামাদ শেখের ছেলে মো. সাদ্দাম শেখ এবং মো. আব্দুল আলী আরিফের ছেলে মো. রাব্বি ওরফে হাবিব শেখ।

    নিহত মানিক হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
    মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ নভেম্বর সকালে মানিক হোসেন খাওয়া-দাওয়া শেষে ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

    দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031