swadhinshomoy
10th Jan 2026 12:32 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ফিরোজ আহম্মেদ
আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশ্যবপাড়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহসানগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মুঞ্জুরুল আলম মুঞ্জু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.সোবহান,
আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা,মো.আফছার আলী,বিএনপি নেতা মো.শহিদুল ইসলাম, আওয়াল,হামিদুল,ওহাব সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

