• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধানের শীষে ভোট দিয়ে দেশ থেকে অপশক্তিকে বিতাড়িত করবো — আনিসুর রহমান আনিস 

     swadhinshomoy 
    10th Jan 2026 5:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার।
    দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:

     

    শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন। তিনি বলেন,’৭১ এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাজাকার আলবদরদের দেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। তিনি অদ্য ৯ জানুয়ারি বিকেল ৪ টায় বাউফলের দাসপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে খেজুর বাড়ুয়া বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী -২ বাউফল আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাং, ছাএদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফাহদ প্রমুখ। পরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031