• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার 

     swadhinshomoy 
    15th Jan 2026 4:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর বড়বাড়ি মহল্লায় একমাত্র চলাচলের রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ৩০টি পরিবার।

    ‎ সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন বছর আগে ওই মহল্লার বাসিন্দারা নিজেদের অর্থায়নে একটি পুকুরের বালু ভরাট করে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে মহল্লাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন।

    ‎কিন্তু গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে হেউটনগর কোদলাপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৪০), মঞ্জুর স্ত্রী শাপলা খাতুন (৩৫) ও মৃত আফজাল প্রামাণিকের ছেলে স্বপনের নেতৃত্বে ওই রাস্তাটি মাটি কেটে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

    ‎এ বিষয়ে মহল্লাবাসী আজিজার রহমান, আফিজার রহমান, মোখলেছুর রহমান, শাহিদুল ইসলাম, মিলন মিয়া, আবদুল ওহেদ, আলম মিয়া, শাহিন আলম ,তবিবুর রহমান, রায়হান আলী’সহ অনেকেই জানাতে গেলে অভিযুক্তরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি রাস্তা ভরাট করতে কেউ এগিয়ে এলে তাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

    ‎ এতে মহল্লাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, অভিযুক্তদের দ্বারা যেকোনো ধরনের অপকর্ম সংঘটিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

    ‎এমতাবস্থায় সংবাদপত্রের মাধ্যমে মহল্লাবাসী উক্ত রাস্তাটি পুনরায় ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031