• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক 

     swadhinshomoy 
    15th Jan 2026 4:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মোংলা প্রতিনিধিঃ

    ‎সুন্দরবনের কচিখালী এলাকায় অভিযান চালিয়ে তিন হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের থেকে একটি ট্রলার, ৬০০ ফুট মালা ফাঁদ, একটি ককশিট, দুইটি ছুরি জব্দ করা হয়।

    ‎বুধবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা আদালত আটককৃত আসামিদের কারাগারে পাঠিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)। সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা।

    ‎সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নদীতে টহলের সময় সুকপাড়া এলাকায় একটি ট্রলারকে অভিযান চালিয়ে আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।

    ‎শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে হরিণ শিকারী হিসেবে পরিচিত। এদের কেউ কেউ পূর্বেও হরিণ শিকারের মামলায় সাজা খেটেছে। মঙ্গলবার রাতে তারা পুনরায় শিকারের প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031