• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুলিশের ওপর হামলা ও  আসামি ছিনতাইয়ের মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার 

     swadhinshomoy 
    17th Jan 2026 1:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
    গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত  মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম ( ২৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    আজ শুক্রবার সকালে র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার জাহাঙ্গীর আলম  শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা।

    র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা-পুলিশের একটি দল পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে জাহাঙ্গীরসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

    গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে জাহাঙ্গীরের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে গ্রেপ্তার জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

    এই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। ছিনিয়ে নেওয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন আইনে দুই ডজনের বেশি মামলা রয়েছে।

    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, র‍্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031