• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুর টঙ্গীতে শহীদ হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ 

     swadhinshomoy 
    17th Jan 2026 3:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    টঙ্গীতে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে শুরু হওয়া ওই কর্মসূচিতে শত শত ছাত্র–জনতা ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

    মিছিলটি এশিয়া পাম্প এলাকা থেকে যাত্রা শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    সমাবেশে বক্তারা শহীদ হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান। একইসাথে তারা সকল প্রকার আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

    এ সময় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম ও মুর্তুজা হাসান ফুয়াদ।

    বক্তারা বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে এবং এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

    সমাবেশে আরো ঘোষণা দেয়া হয়, টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ এ ঘোষণা দিয়ে বলেন, তরুণ প্রজন্মের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031