জয়পুরহাট প্রতিনিধি :
মো. মাসুম রেজা
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জয়পুরহাট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।
উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও যুবদল নেতা মো. রাকিব হোসেন স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান, স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বাবু, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভগবানপুর রাঙ্গামাটি ফোর্স স্পোর্টিং ক্লাব (নওগাঁ) ও দিনাজপুর সিএমজেএফসি।
নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৪–৩ গোলে দিনাজপুর সিএমজেএফসি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

