• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নরসিংদী-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা 

     swadhinshomoy 
    19th Jan 2026 12:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ এমরুল ইসলাম
    মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

    নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে দাবি করেছে মনোহরদী উপজেলা প্রেসক্লাব।

    শনিবার সকালে প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের গৌরবোজ্জ্বল ভূমিকা ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত। তার সুনাম ক্ষুণ্ন করতে পরিচালিত এ অপতৎপরতা নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

    মনোহরদী উপজেলা প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের যেকোনো তথ্য প্রচারের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031