• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th Jan 2026 5:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাময়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২০ জানুয়ারি সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ গ্রান্ড এসেম্বলি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট থেকে ইসলামি আন্দোলন একক ভাবে নির্বাচনে অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন ১০ দলীয় জোট থেকে নির্বাচন করার বিষয়টি জানানো হয়। এমন অবস্থার প্রেক্ষিতে কুড়িগ্রাম- ২ আসনে জামায়াতের প্রার্থী এড. ইয়াছিন আলী সরকারের মনোনয়ন প্রত্যাহার করে এনসিপির প্রার্থী মুজাহিদ কে সমর্থন দিয়ে কুড়িগ্রামের বাকী ৩ টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীদের পরিচয় করে দেয়া হয়।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান স্বপন- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কুড়িগ্রাম-১ আসনের মনোনিত প্রার্থী —
    কুড়িগ্রাম-৩ আসনের মনোনিত প্রার্থী ব্যারিষ্টার মাহবুব আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের মনোনিত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের জামায়াতের প্রত্যাহারকৃত প্রার্থী এড. ইয়াছিন আলী সরকার, জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারী- মাওলানা নিজাম উদ্দিন, সাবেক আমির আঃ মতিন ফারুকী
    এবং স্থানীয় প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জামায়াত ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার নেতা- কর্মী প্রমূখ।

    সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াতের প্রার্থী ও অন্যান্যা বক্তাগণ মনোনয়ন দাখিল থেকে শুরু করে জামায়াতের মনোনিত প্রার্থীর মনোনয়ন বাতিল ও আপিল করে মনোনয়ন ফিরে পাওয়ার সার্বিক বিষয়াদি তুলে ধরে বলেন, আমরা একটি সুন্দর ও প্রতিদ্বন্ধিতামূলক নির্বাচন আশা করি। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক প্রশাসনের কাছে লেবেল প্লেইন ফিল্ড মনোভাব আশা করি। এজন্য নির্বাচন প্রচার প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিও আশা করি। এজন্য তারা সকল মিডিয়া প্রতিনিধিদের সঠিক তথ্য উপস্থাপন করে সংবাদ পরিবেশন করাও দাবি জানান।
    সম্মেলনে নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031