• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্বব্যাপী সমুদ্র শাসনে নতুন দিশা দিল সামুদ্রিক চুক্তি 

     swadhinshomoy 
    21st Jan 2026 11:57 am  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক ডেস্ক:
    সামুদ্রিক জীববৈচিত্র্য চুক্তি কার্যকর হওয়াকে স্বাগত জানায় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, ২০ জানুয়ারি (মঙ্গলবার), এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
    তিনি বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সহ বিশ্বের ৮২টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এখন এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চীন একে স্বাগত জানায়।
    মুখপাত্র বলেন, সামুদ্রিক জীববৈচিত্র্য চুক্তি জাতিসংঘের কাঠামোর অধীনে একটি যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি। এটি সামুদ্রিক ক্ষেত্রে বিশ্বব্যাপী শাসনব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং বহুপাক্ষিকতার জন্য একটি বিজয়।

    তিনি বলেন, চুক্তির পূর্ণ, নির্ভুল ও কার্যকর বাস্তবায়নের জন্য এবং বিশ্বব্যাপী সমুদ্র শাসনকে এগিয়ে নিতে ও আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখতে, বৃহত্তর অবদান রাখার জন্য চীন সকল পক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

    মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সমাজের সামগ্রিক স্বার্থ রক্ষার জন্য, চীন সিয়ামেনে চুক্তির সচিবালয় স্থাপনের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে এবং জাতিসংঘের মহাসচিবকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে। ‘সমুদ্রের তীরে উদ্যান শহর’ নামে পরিচিত সিয়ামেনের দীর্ঘ ইতিহাস, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ এবং একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ রয়েছে। এটি উদ্ভাবনের জন্য উর্বর ভূমি ও সমৃদ্ধ নীল অর্থনীতির জন্য বিশ্বব্যাপী বিখ্যাত।

    সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031