মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ১ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি বিকেল ৫ টায় ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। সন্ধা ৬ টায় অফিস উদ্বোধন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী এবং জনসাধারণের সাথে দলীয় কার্যালয়ের সামনে ওয়ার্ড বিএনপি সভাপতি সুশেন হালদারের এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুজ্জামান চপল, ঝালকাঠী পৌর বিএনপির সহ-সভাপতি বাবু বিষ্ণু চন্দ্র ধর, কিত্তীপাশা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হক প্লেট। বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাকি, সদর উপজেলা জাতীয়তাবাদী পুজা উদযাপন শৃংখলা ও পর্যবেক্ষণ কমিটির আহবায়ক বাবু পবিত্র বড়াল, প্রবিন শিক্ষক ভীমরলী ওয়ার্ডে প্রতিষ্ঠাকালিন বিএনপি নেতা বঙ্কিম মিস্ত্রী, নারী নেত্রী দিপালী হালদার প্রমুখ। ৫ আগষ্ট পরবর্তী সনাতন ধর্মের মানুষ দের নিরাপত্তা দেয়া এবং নির্বিগ্নে পুজা উদযাপনে সহয়তা করাট জন্য ভীমরুলী ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপি কে ধন্যবাদ জানান এবং বিএনপির সাথে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। বিএনপি নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী মানুষের পাশে থাকা এবং তাদের কে সাথে নিয়ে দেশ গঠনে ভুমিকা রাখতে তারেক রহমানের অঙ্গিকারের কথা তুলে ধরেন। স্বাধীনতা পরবর্তী সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এ ওয়ার্ডে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

