• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • “মধ্যবিত্তের দিনলিপি” 

     swadhinshomoy 
    22nd Jan 2026 12:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    কবি পরিচয়
    এম এম শাকিল আহমেদ।
    গ্রাম: জুমাইখিরী, থানা: আটঘরিয়া, জেলা: পাবনা।
    চৌবারিয়া তোয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে ২০২১ সালে দাখিল এবং ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ

    কাতি মাসে রসুন লাগাই, মাটির সাথে টান,
    রোজ সকালে উঠেই শুরু খাটুনির অভিযান।
    বাশি পান্তা যা পাই তাই খেয়েই নিই হাসি,
    ভোর ছয়টায় মাঠে নামি, ছাড়ি ঘরের বাসি।

    আরাইটা পর্যন্ত খাটি আমি রোদে-ঘামে ভিজে,
    মাটির বুকে রসুন বুনি আপন মনে নিজে।
    বাড়ি ফিরে গা ধুয়ে নিই, খানা খেয়ে যাই,
    আবার যাই রসুন ক্ষেতে, কচুরি পাতায় ঢাকি যতনে।

    আমি কামলা নিতে পারি না, টাকা নেই আমার,
    তাই তো সবাই বলে আমায় কিপ্টা বারবার।
    কিন্তু তারা বোঝে না গো অভাবের যে দাগ,
    নিজের হাতেই সব কাজ করি—এটাই আমার ভাগ।

    বাবা আর কাজ করতে পারে না, শক্তি নাই আর হাত,
    তাই আমি সকাল-সন্ধ্যা খাটি দিন আর রাত।
    সন্ধ্যা সাড়ে ছয়টায় ফিরি ক্লান্ত শরীর ঘরে,
    ঘাম-ঝরা এই জীবনে সুখ ভরে ভরে ধরে।

    মাটি, মাঠ আর পরিশ্রম—এই আমার ধন,
    বিলাস নেই, সোজা পথে চলে জীবন-মন।
    অভাব থাক, মাথা উঁচু, চিত্ত থাকে দৃপ্ত,
    ঘামেই গড়া এই জীবন—কারণ আমি মধ্যবিত্ত।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031