swadhinshomoy
22nd Jan 2026 2:15 pm | অনলাইন সংস্করণ Print
আরিফ আজাদঃ
অতিথির স্মৃতি আগলে বুকে
বেঁচে আছি আজও,
তারই কথা ভেবে যাব আমি হেসে,
যদিও নাহি কভু পাবো।
নিশিদিন ভোরে নীরবে নিথরে
গড়িয়া ছিলাম আশার নীড়,
বুকের মাঝে রেখে তারে
বাসব ভালো চিরদিন।
স্বপ্ন-আশার হোক অবসান,
ভালোবাসার অন্ত নেই,
আবেগী মন অসীম টানে
কাঁদবে তার প্রান্তেই।
ভালোবাসা অমর হয়ে
থাকবে হৃদয় মাঝারে,
নিপুণ নিলয় অনুপম সাজে
আমার জীবন-আকাশে।
“সমাপ্ত”
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

