• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের ৬ আসনে প্রতীক বরাদ্দ, মাঠে ৩৫ প্রার্থী 

     swadhinshomoy 
    22nd Jan 2026 2:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    সিরাজগঞ্জ প্রতিনিধি:
    মো : আলি উল্লাহ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে এ কার্যক্রম শেষ হয়।

    জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থীকে প্রতীক প্রদান করা হয়।

    আসনভিত্তিক প্রার্থী সংখ্যা অনুযায়ী—সিরাজগঞ্জ-১ আসনে ৫ জন, সিরাজগঞ্জ-২ আসনে ৬ জন, সিরাজগঞ্জ-৩ আসনে ৪ জন, সিরাজগঞ্জ-৪ আসনে ৫ জন, সিরাজগঞ্জ-৫ আসনে ৬ জন এবং সিরাজগঞ্জ-৬ আসনে সর্বাধিক ৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।

    প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, বাসদ, কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য, ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা।

    প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রতীক পেয়ে অনেক প্রার্থী উচ্ছ্বাস প্রকাশ করলেও কেউ কেউ আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা—এ নিয়ে শঙ্কার কথাও জানান।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সিরাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠের প্রতিযোগিতা শুরু হলো। আগামী দিনে প্রার্থীদের প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031