• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী 

     swadhinshomoy 
    24th Jan 2026 2:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    আসাদুল ইসলাম কুষ্টিয়া।।
    কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তাঁর বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

    বৃহস্পতিবার সকালে তিনি নিজ এলাকা মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা পারিবারিক কবরস্থানে মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চৌধুরী ও মায়ের (মরহুমা নার্গিস রউফ চৌধুরী) কবর জিয়ারত করেন।

    এ সময় তিনি তাঁর পিতা মাতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।।

    কবর জিয়ারত শেষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বাবা–মায়ের আদর্শ ও দোয়া নিয়েই তিনি জনগণের কাছে যাচ্ছেন। মিরপুর ও ভেড়ামারার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবহেলিত জনপদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে চান।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রচারণাকে কেন্দ্র করে মিরপুর ও ভেড়ামারায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

    স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশ্বাস, মিরপুর–ভেড়ামারার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসায় আসন্ন নির্বাচনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে বিজয়ী হবেন। তারা মনে করছেন, সততা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও উন্নয়নমুখী ভাবনাই তাঁকে এই আসনে বিজয়ের পথে এগিয়ে নেবে।

    উল্লেখ্য, আব্দুর রউফ চৌধুরী ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রণাঙ্গনের সাবেক জোনাল চেয়ারম্যান এবং একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে সততা, সাহসিকতা ও জনসম্পৃক্ত রাজনীতির জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও জনসেবার চেতনা থেকেই ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা মনে করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031