• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রড চুরির মূল রহস্য উদঘাটন — পাঁচজনকে গ্রেফতার 

     swadhinshomoy 
    29th Jan 2026 2:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    জেলা প্রতিনিধি
    আল মিরাজ

    প্রতিবেদন :
    নীলফামারীর ডিমলা উপজেলায় ঘটে যাওয়া একটি বড় ধরনের চোরাই লোহা রড চুরির ঘটনায় থানা পুলিশ কার্যকর তদন্ত চালিয়ে রহস্য উদঘাটন করেছে। সম্প্রতি পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোরের চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চুরিকৃত লোহা রড উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে:
    🔹 তারিকুল ইসলাম সম্রাট (২৮)
    🔹 মো. সাজ্জাদ (২৩)
    🔹 হাসনায়েন হানজালা হৃদয় (২৭)
    🔹 বাদশা মিয়া (২৫)
    🔹 মাসুদ রানা (২০)

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই সরাসরি উল্লেখিত চুরির ঘটনায় জড়িত।

    স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতাপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে স্বপনুজ্জামান (স্বপন) এর বসতবাড়ির উঠান থেকে প্রায় তিন মাস আগে উল্লেখযোগ্য পরিমাণ লোহা রড চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার ডিমলা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার খগার হাত এলাকায় বাদশা মিয়ার ভাঙারি দোকানে চোরাই লোহা রড বিক্রি হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু কুমার রায় এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত দোকান থেকে চোরাই লোহা রড উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031