• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আব্দুর রউফ এর নির্বাচনী প্রচার ও মিছিল 

     swadhinshomoy 
    29th Jan 2026 2:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৩ আসন (রায়গঞ্জ-তাড়াশ) রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী বাজারে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুর রউফ এর নির্বাচনী প্রচার ও মিছিল অনুষ্ঠিত হয়।

    বুধবার বিকাল সাড়ে চারটায় নির্বাচনী প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ধামাইনগড় ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আবুল হাসান, ধামাইনগড় জামায়াতের আমির ও ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন সভাপতি মাওলানা জমির উদ্দিন (এম এম), জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী মাওলানা জাহেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি রিজওয়ানুল হাবিব, যুব মজলিসের সাধারণ সম্পাদক‌‌‌ মাহমুদুল হাসান শাহীন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, ৭নং ওয়ার্ড জামায়াতের আমির আশরাফ আলী, সাধারণ সম্পাদক‌‌‌ আখতারুজ্জামান উজ্জ্বল সহ সকল নেতৃবৃন্দ।

    বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মোঃ আবুল হাসান বলেন, এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে ১১ দলীয় জোটের গুরুত্ব তুলে ধরেন।

    মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। বিশেষ করে বিভিন্ন পেশার ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রিক্সা প্রতীক হাতে নিয়ে স্লোগানে স্লোগানে বাজারের প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে।

    মিছিলটি শালিয়াগাড়ী বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা রিক্সা প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন ধামাইনগড় ইউনিয়ন জামায়াতে ইসলামী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031