তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে নানা আয়োজনে দিনাজপুরের হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চারমাথা মোড়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় হাসপাতাল ও থানা চত্বরে ফলজ বৃক্ষরোপণ করা হয়।
দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় এবং সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আগামী দিনে হিলি প্রেসক্লাবের কলম সৈনিকরা তাদের লেখনীর মাধ্যমে হিলির সমস্যা ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল নাহার, হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জামান আলী, হিলি নারী উদ্যোক্তা সভাপতি মোছা. জাকিয়া ডলি, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাব্বির হোসেন বিপ্লব, সদস্য মাহবুবুর রহমান, কৌশিক চৌধুরী, সোহেল হোসেন, সোহাগ হোসেন, তৌহিদুল ইসলাম শামিম, মীর সেলিম, আলী মুর্তজা সরকার, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন নয়ন, আব্দুর রশিদ, মাহবুব আলম বকুলসহ মাদ্রাসার এতিম ক্ষুদে শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় কন্দর্পুর নূরানী হাফেজিয়া ও হিলি কাছিমিয়া উলুম মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে রুমাল তুলে দেওয়া হয়।
সবশেষে হিলি প্রেসক্লাবের সদস্য নূরে আলম সিদ্দিকীর বাবার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং খাবার বিতরণ করা হয়।

