• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গণভোটের প্রচার ও ভোটার সচেতনতায় মানিকগঞ্জে ইমাম সম্মেলন 

     swadhinshomoy 
    01st Feb 2026 5:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
    গণভোটের প্রচার কার্যক্রম জোরদার এবং ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানিকগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোঃ মহসিন মৃধা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন।
    বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অনস্বীকার্য। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য জানানো এবং ভোট প্রদানে উৎসাহিত করার জন্য তারা আহ্বান জানান।
    ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সম্মেলনটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728