• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি 

     swadhinshomoy 
    01st Feb 2026 4:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

    রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বেতন কাঠামো বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিত্যপ্রয়োজনীয় খরচ বহন ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে দ্রুত পে-স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

    তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল সংক্রান্ত দাবি বাস্তবায়ন না হওয়ায় বর্কতমান কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

    দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা।

    এ সময় কর্মবিরতির কারণে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728