• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন বইবিন্দুর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন 

     swadhinshomoy 
    03rd Feb 2026 10:59 am  |  অনলাইন সংস্করণ Print

    ​আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়

    ​বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সৃজনশীল ও পাঠচক্রভিত্তিক সংগঠন ‘বইবিন্দু- বরিশাল বিশ্ববিদ্যালয়’ শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ​রোববার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. মুস্তাকিন রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

    ​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা ১০ম ব্যাচের শিক্ষার্থী মীর মোহাম্মদ রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ১২তম ব্যাচের শিক্ষার্থী অমিও মন্ডল।

    ​সিনিয়র সহ-সভাপতি: মো. নূরে-আলম (বাংলা, ১০ম ব্যাচ)।
    ​সহ-সভাপতি: নূরুজ্জামান মিরাজ, মো. আরাফাত হোসেন সেলিম ও সুমাইয়া সুমি।
    ​সাংগঠনিক সম্পাদক: মো. আয়াতুল্লাহ ইসলাম রোহান (রাষ্ট্রবিজ্ঞান, ১২তম ব্যাচ)।
    ​যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. রিপন (গণযোগাযোগ ও সাংবাদিকতা)।
    ​কোষাধ্যক্ষ: মো. ফয়সাল হোসাইন (গণিত, ১১তম ব্যাচ)।
    ​দপ্তর সম্পাদক: হাবিবা রহমান (মার্কেটিং, ১২তম ব্যাচ)।
    ​এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আল জিহাদ, পাঠচক্র ও সাহিত্য আলোচনা সম্পাদক হিসেবে মো. সাইফ উদ্দিনসহ সাতজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।
    এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
    ​শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করা
    নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আলোচনা আয়োজন
    নবীন লেখক ও পাঠকদের উৎসাহ দেওয়া
    মুক্ত চিন্তা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল মনন বিকাশে ভূমিকা রাখা।

    সাধারণ সম্পাদক অমিও মন্ডল বলেন,
    ” বিন্দু থেকে সিন্ধুতে প্রস্ফুটিত হোক আপনার জ্ঞান”—এই স্লোগানকে সামনে রেখে বইবিন্দু বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বই পড়ার অভ্যাস তৈরি, সাহিত্য চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ড প্রসারে কাজ করে যাচ্ছে।

    যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন বলেন,
    নবনির্বাচিত কমিটি আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বেগবান করবে বলে আশা ব্যক্ত করেছেন ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728