কলাম [MD Jahidul Islam]
০৩/২/২০২৬,
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সানারপাড় এলাকায় নির্বাচনী প্রচারণা কার্যক্রম জোরদার করেছে বিএনপি।
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাবিল্লাহ নবি-এর পক্ষে এলাকায় দোকানে দোকানে লিফলেট বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার সানারপাড় ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে প্রার্থীর রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী অঙ্গীকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়। স্থানীয় দোকানদার ও পথচারীদের মাঝে এ প্রচারণা বেশ ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এলাকায় বিএনপির প্রচারণা কার্যক্রম আরও বিস্তৃত আকার ধারণ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

