• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তারেক রহমানকে ঘিরে ২৯টি অপতথ্য ছড়ানো হয়েছে: মাহদী আমিন 

     swadhinshomoy 
    03rd Feb 2026 4:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    কলাম [MD Jahidul Islam]

    তারেক রহমানকে ঘিরে ২৯টি অপতথ্য ছড়ানো হয়েছে: মাহদী আমিন
    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে ২৯টি অপতথ্য ছড়ানো হয়েছে। একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

    মাহদী আমিন বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ওই দল ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল বেছে নিয়েছে। মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয়। সে সময় যারা ভিন্ন অবস্থানে ছিল, যাদের হাতের মুক্তিযুদ্ধে শহীদদের রক্ত, তাদের বিকৃত বক্তব্যে বিএনপি আহত। ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন সুষ্ঠু হতে হলে সবার দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

    বিএনপির নির্বাচনী ইশতেহার নিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে কাজ অনেকখানি এগিয়েছে। আগামী শুক্রবার ঘোষণা হতে পারে। সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    মাহদী আমিন বলেন, বিভিন্ন ইস্যুতে জামায়াত বিএনপিকে অনুকরণ করছে। সেটি বিএনপি ইতিবাচকভাবেই দেখছে।

    এদিকে, তারেক রহমানের সফর নিয়ে তিনি বলেন, আগামীকাল বুধবার তারেক রহমান বরিশাল যাবেন। তারপর যাবেন ফরিদপুর।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728