• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালকিনিতে ই*য়া*বা ও হি/রো/ই/ন ব্যবসায়ী সহযোগীসহ আটক 

     swadhinshomoy 
    03rd Feb 2026 5:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    কালকিনি প্রতিনিধি।

    ​মাদারীপুরের কালকিনিতে পুলিশের অভিযানে ই*য়া*বা ও হি/রো/ই/ন সহ এবং মাদক সেবনের সরঞ্জাম নিয়ে ৩ জনকে আটক করা হয়েছে।

    সোমবার রাত ৩ টার দিকে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক ব্যাবসায়ী চিত্ত ভূইয়া (৬২) বাড়ির ছাদে উঠে গাছ বেয়ে পাশের প্রাইমারি স্কুলের ছাদ দিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় তার ছেলে রিপন ভূইয়া(৩৮) ঘর তল্লাশি করে রিপন ভূইয়াকে ই*য়া*বা ও হি/রো/ই/ন সেবনকৃত অবস্থায় ২ জন সহযোগীসহ আটক করতে সক্ষম হয় পুলিশ ।

    আটককৃত রিপন ভূইয়ার ঘর থেকে তল্লাশি চালিয়ে ৪৭ পিস ই*য়া*বা ও ০৫ গ্রাম হি/রো/ই/ন সহ মাদক সেবনের নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয়দের তথ্যসূত্রে জানা যায়, চিত্ত ভূইয়া দীর্ঘ বছর কালকিনি পৌরসভা আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সেক্রেটারি হওয়ার সুবাদে খুবই বেপরোয়া ছিলো৷ ক্ষমতার অপব্যবহার করে এলাকায় মামলা বাণিজ্য, একপাক্ষিক বিচার ব্যবস্থা এবং সর্বোপরি হয়ে ওঠে মাদককারবারী। নানা অনিয়মের মাধ্যমে গড়ে তোলে কোটি টাকার রাজপ্রাসাদ। তার ছেলে রিপন ভূইয়া বহু বছর যাবৎ নয়াকান্দি সহ আশেপাশের এলাকায় মাদক সম্রাট “মনু” নামে পরিচিত ।

    সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানায় লিস্টভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানান ডিউটিরত অফিসার। তিনি আরো জানান গত ৩/৪ দিনে মাদারীপুরের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান পরিচালনা হয় তাই ধূর্ত রিপন ও তার পিতা আগেই তাদের বাড়িতে থাকা প্রায় সাড়ে ৩ হাজার পিস ই*য়া*বা ও ১৫ গ্রাম হি/রো/ই/ন সাবেক স্থানীয় কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীর নিকট হস্তান্তর করে আসে। পুলিশ জানান তারা আনোয়ার কমিশনার ও চিত্ত ভূইয়াকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এ অভিযান ও গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবী করেন৷

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728