এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি।
৩ রা ফেব্রুয়ারী মঙ্গলবার বহলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন এর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সমাজসেবক মোঃ মনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলড়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি শেখ মোতালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবক আব্দুর রহমান মৃধা,বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর দেওয়ান, বলড়া ইউপি সদস্য ফরহাদ হোসেন, বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনার হোসেন,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রমূখ।
সাংস্কৃতিক নৃত্য ও অভিনয় এবং পুরুষ্কার বিতরনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

