• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈরে নবম পে-স্কেল এর দাবিতে সরকারী কর্মচারীদের মানববন্দন ও অবস্থান কর্মসুচি 

     swadhinshomoy 
    03rd Feb 2026 4:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    নাজমুল কবীর রাজৈর মাদারীপুর প্রতিনিধি
    সারা দেশের ন্যায় রাজৈরে পালিত হলো সরকারি কর্মচারীদের উদ্যোগে নবম পে-স্কেল ুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
    উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি আনোয়ার মুন্সি ও সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার নেতৃত্বে মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় উপজেলায় কর্মরত সকল কর্মচারী দের অংশগ্রহনে উপজেলা চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করা হয়।
    নবম পে-স্কেল বস্তবায়নের দাবীতে শ্লোগানে মুখরিত হয় উপজেলা চত্বর। এই মানববন্ধনে বক্তব্য রাখেন এনও দেলোয়ার হোসেন তিনি সরকারের উদ্দেশ্যে বলেন যদি আপনারা পে-স্কেল বাস্তবায়ন না করেন তবে কেন সরকারী কোষাগারের কোটি টাকা খরচ করে পে কমিশন গঠন করা হল। এই ভন্ডামির মানে কি?
    এরপর ক্লাবের সাধারন সম্পাদক নেপাল চন্দ সাহা বলেন বাংলাদেশের ছাত্র জনতা যে মহৎ উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল আমার মনে হয় আমরা এখনো সেই বৈষম্য বাস্তবায়ন করতে পারি নাই। তাই অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ সকল কর্মচারীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রুত পে-স্কেল বাস্তবায়ন করুন। পিঠে আমাদের দেয়াল ঠেকে গেছে। অতএব পে-স্কেল বাস্তবায়ন করে আমাদের পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দিন।
    কর্মচারী ক্লাবের সভাপতি আনোয়ার মুন্সি বলেন বর্তমান সময়ের বাজার মুল্যের যে উর্ধগতি তাতে কারো পক্ষে ঠিক ভাবে সংসার চালানো নুন আনতে পান্তা ফুরানোর মত। তাই সরকারের প্রতি অনুরোধ অনতি বিলম্বে পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের দুর্বিসহ জীবন ধারন থেকে রক্ষা করুন। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোর তম আন্দোলনে যেতে বাধ্য হবো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728