জেলা প্রতিনিধি
মিরাজ
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উত্তরবঙ্গের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হয়নি যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের অভাবে। “এই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধি হিসেবে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনসাফের প্রতীক ও তারুণ্যের প্রতীককে বিজয়ী করেই আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব,”—বলেন তিনি।
ডাকসু ভিপি আরও বলেন, ইতোমধ্যে দেশের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলই তার প্রমাণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচনেও ইনসাফ ও ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এবং শাপলা কলি প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে ড. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

