• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ এ নির্বাচনী প্রচারনা তুঙ্গে 

     swadhinshomoy 
    05th Feb 2026 6:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

    গাজীপুর ৩ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুর পৌর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    ​বৃহস্পতিবার সকাল থেকে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

    সকাল থেকেই শ্রীপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন বিল্লাল হোসেন বেপারী। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

    ​গণসংযোগকালে বিল্লাল হোসেন বেপারী বলেন, “জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে ড. রফিকুল ইসলাম বাচ্চু বিপুল ভোটে বিজয়ী হবেন।”

    কর্মসূচিতে শ্রীপুর পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠনের (যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728