• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আ.লীগ নেতার ধানের শীষে প্রচার 

     swadhinshomoy 
    05th Feb 2026 4:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুনন্দন দাস | গোদাগাড়ী (রাজশাহী)
    রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে প্রচারণায় নামার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। প্রচারণাকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমাদের একটা ছাতা দরকার।” এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
    অভিযুক্ত নেতার নাম সুনন্দন দাস (রতন)। তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক এবং প্রেমতলী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সাব্বির রহমান নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মী ফেসবুকে ৫৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের পক্ষে সুনন্দন দাসকে ভোট চাইতে।
    এ বিষয়ে যোগাযোগ করা হলে সুনন্দন দাস জানান, ভিডিওটি মোহনপুর ইউনিয়নে প্রচারণার সময় ধারণ করা। তিনি বলেন, “তিন-চার দিন আগে প্রচারণার সময় কেউ ভিডিওটি করেছেন।” নিয়মিত ধানের শীষের পক্ষে প্রচারণা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যখন সুযোগ হয়, মাঝে মাঝেই যাচ্ছি।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728