কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় ত্রায়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনের কালীগঞ্জ,পুবাইল,বাড়িয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারী) বিকালে চুপাইর উচ্চ বিদ্যলয় মাঠে একে এম ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে নির্বাচনী জনসভা টি অনুষ্ঠিত হয়েছে, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলী হোসেন।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এড্যাভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক (মিলন),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক শাফিন আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক (মিলন) সহ ধর্মন্ণী শম্পা হক।
নির্বাচনী জনসভা টিতে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টাররের সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু), ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলমগীর হোসেন এর যৌথ সঞ্চালনায় নির্বাচনী জনসভা টি অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন
আশরাফি হাবিবুল্লা , সাবেক সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরি শাওন বক্তব্য রাখেন কালীগঞ্জ জামিয়েত উলামা দলের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ,। উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ

