• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ 

     swadhinshomoy 
    07th Feb 2026 4:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।
    সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা মনের টানে, নাড়ীর টানে ও নির্বাচনে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে তাদের গূরুত্বপূর্ণ সময় নষ্ট করে, কষ্ঠার্জিত অর্থ ব্যয় করে দেশে এসেছেন। তাই ১২ ফেব্রুয়ারী ভোটের দিন ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে আমাদেরকে। কারণ সিলেট-২ আসনটি এম. ইলিয়াস আলীর আসন, আর এই আসনের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাকে নিদের্শনা দিয়ে ছিলেন বেগম খালেদা জিয়া। এখন সময় সিলেট-২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার। দেশ ও জাতিকে কাঙ্খিত উন্নয়ন দিতে ইতিমধ্যে তারেক রহমান অনেক গূরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহন করেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন, আর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমিও সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশিদার হতে পারব।
    সিলেটের বিশ্বনাথে পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘ধানের শীষ’র সমর্থনে বিশ্বনাথ সরকারি কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, একটি চক্র নির্বাচনকে নিয়ে গোপনে অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই তাদের সকল ষড়যন্ত্র ধ্বংস করতে ও ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ভোটের দিন ফজরের নামাজ আদায় করেই ভোট সেন্টারে অবস্থান নিতে হবে বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদেরকে, আর ভোট গণনা শেষে ফলাফল নিয়েই ভোট কেন্দ্র ত্যাগ করতে হবে।
    এলাকার প্রবীন মুরব্বী মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল মিয়া ও আমির আলীর যৌথ পরিচালনায় ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্বাস আলী, সাবেক সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম, যুক্তরাজ্যের ব্রাডফোড যুবদলের সভাপতি রুহেল মিয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মুজিব আহমদ মনির, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, শ্রমিক নেতা দিলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রনেতা শেখ শাহজাহান, আব্দুর রব।
    নির্বাচনী জনসভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728