রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ বছর বয়সী প্রতিবন্ধী শিশু জিহাদ জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়ায় দীর্ঘদিন ধরে চলাফেরা করতে না পারায় দুর্ভোগে ছিল পরিবারটি।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম) বার মহোদয়ের নজরে সংবাদটি আসলে তার নিজস্ব তহবিল থেকে জিহাদের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল জনাব মোঃ সাইফুল ইসলাম খান মহোদয় সরাসরি শিশু জিহাদের পরিবারের হাতে তুলে দেন।
গণমাধ্যমে এই শিশুর কষ্টের কথা প্রকাশ পাওয়ায় বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। জিহাদের জীবনে সামান্য হলেও স্বস্তি ও হাসি ফিরিয়ে আনার জন্য পুলিশ সুপার মহোদয়ের এই সহযোগীতা। সৎ মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর জেলা পুলিশের মানবিক সহায়তা মিলিয়ে জিহাদের জীবনে নতুন আশার আলো জ্বলে উঠেছে।
এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম কিবরিয়াসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।

