• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাইবান্ধায় ১১ দলীয় ঐক্য জোটের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    09th Feb 2026 5:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম

    গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার (৭ই ফেব্রুয়ারি ২০২৬) ১১ দলীয় ঐক্য জোট দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুল করিম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন এবং এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা সদর জামায়াতের আমীর নুরুল ইসলাম মণ্ডল, সহ-সেক্রেটারি নূরনবী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
    বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728