• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    10th Feb 2026 5:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    ৯ ফেব্রুয়ারী সোমবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ মাহফুজুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ইউসুফ আলী সোনার, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব রুহুল কুদ্দুস, প্রার্থীর বাবা মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনেরসহ সভাপতি শহিদুর ইসলাম ফারুক, জুলাই শহীদ আস-সাবুরের বাবা এনাব নাজেজ, এনসিপির সিনিয়র যুগ্ম সচিব মোঃ আব্দুল্লাহ, এবি পার্টির সদস্য সচিব আল আমিন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাবু সুজিত কুমার দাস প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে মাস্টার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করবেন, এছাড়াও এলাকার মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভাটসহ যাবতীয় উন্নয়ন করবেন পাশাপাশি এলাকা থেকে দুর্নীতি, চাঁদাবাজী প্রতিরোধ করবেন।নির্বাচনী এ জনসভা শেষে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728