• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আন্তর্জাতিক উত্তেজনা অতিক্রমে সম্মিলিত উদ্যোগের আহ্বান: জাতিসংঘ মহাসচিব 

     swadhinshomoy 
    11th Feb 2026 5:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনা নববর্ষ উপলক্ষে বিশ্বজুড়ে নতুন করে ঐক্য, সহযোগিতা এবং দৃঢ় সংকল্পের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান সংঘাত, অসমতা এবং অবনতিশীল জলবায়ু সংকটের এই কঠিন সময়ে তিনি বিশ্ববাসীকে একতাবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

    ঐতিহ্যবাহী চীনা পঞ্জিকা অনুযায়ী আসন্ন ‘ঘোড়ার বছর’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় মহাসচিব দেশটির জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক সংহতি বজায় রাখতে চীনের ভূমিকার উচ্চ প্রশংসা করেন তিনি।

    গুতেরেস বলেন, বর্তমান সময়ে যখন আন্তর্জাতিক সংস্থাগুলো নানামুখী চাপের মুখে রয়েছে, তখন দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন।

    চীনা সংস্কৃতিতে ‘ঘোড়া’ প্রতীকের গুরুত্ব তুলে ধরে গুতেরেস বলেন, শক্তি, সাফল্য এবং এগিয়ে যাওয়ার সাহসের প্রতীক- ঘোড়া। আন্তর্জাতিক উত্তেজনা এবং বহুপাক্ষিক সমাধানের পথে তৈরি হওয়া বাধাগুলো অতিক্রম করতে এই গুণগুলো এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।

    চীনা নববর্ষকে নবজীবন ও নতুন সূচনার উৎসব হিসেবে অভিহিত করে জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে সাধারণ লক্ষ্য অর্জনে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গড়তে সম্মিলিত পদক্ষেপের কোনো বিকল্প নেই।

    তথ্য ও ছবি: শুভ-জেনিফার,সিজিটিএন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728