সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
আজ( ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি:) তারিখ মঙ্গলবার সকাল (১০.০০) ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার, হবিগঞ্জ এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে নির্বাচন সংক্রান্তে অফিসার ও ফোর্সদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব এ,কে,এম, সালিমুল হক, সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা ও অন্যান্য ইউনিট থেকে আগত সকল পদবীর অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

