• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বগুড়ায় গৃহবধূ নিখোঁজ, স্বামীর অভিযোগ 

     swadhinshomoy 
    14th Feb 2026 11:37 am  |  অনলাইন সংস্করণ Print

    এস এম সালমান হৃদয়, বগুড়া:

    বগুড়া সদর উপজেলায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগকারী মোঃ মিন্টু মণ্ডল (৩২), পিতা মৃত খোকা মণ্ডল, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, তার স্ত্রী সুমাইয়া আক্তার (২১) গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে ডাক্তারের বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
    স্বামী মোঃ মিন্টু মণ্ডল জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর তিনি আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এতে তিনি ও তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
    অভিযোগে বলা হয়, নিখোঁজের সময় সুমাইয়া আক্তার বাসা থেকে নগদ এক লক্ষ টাকা, সাত আনা ওজনের একটি স্বর্ণের চেইন, দুই আনা ওজনের কানের স্বর্ণালংকার, আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিয়ে গেছেন। দম্পতির একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে, নাম—মিথিলা।
    মোঃ মিন্টু মণ্ডল আরও উল্লেখ করেন, তার স্ত্রীর অতীতেও পরকীয়া প্রেমে জড়িয়ে বাড়ি ছেড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। নিখোঁজ হওয়ার পর গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাহালু উপজেলার সাঘাটিয়া গ্রামের সাংবাদিক মোরশেদুল ইসলাম রবি তাকে ফোন করে তার স্ত্রীকে কোথায় রাখা হয়েছে—এই বিষয়ে হুমকি প্রদান করেন, যা তাকে আরও আতঙ্কিত করেছে।
    এ বিষয়ে মোঃ মিন্টু মণ্ডল বগুড়া সদর থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ জানিয়ে নিখোঁজ স্ত্রীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
    বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728