মোঃ নাজিম উদ্দিন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ গতকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৭.৩০ থেকে নির্বাচন শুরু হয় বিরতিহীন ভাবে ৪.৩০ ভোট চলে। দীর্ঘদিন পর এবারের নির্বাচনে নর-নারী ভোটারগন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন।যার যার পছন্দ মত প্রার্থীকে ভোট প্রদান করেন। গাজীপুর ৩ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার কিছু অংশ নিয়ে গাজীপুর ৩ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫২৩২২২, ভোট কেন্দ্রের সংখ্যা ১৮০ টি। গতরাত ১১.৫১ মিনিটে এই আসনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন ব্যারিস্টার সজীব আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীপুর ও সহকারী রিটার্নিং অফিসার গাজীপুর ৩ মোট বৈধ ভোটার সংখ্যা ২৯৩১৬৮। মোট প্রদত্ত ভোটার সংখ্যা ৩০০৮৬০ বাতিল কৃত ভোটার সংখ্যা ৭৬৯২টি। বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীকে ১৬১২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকে মোহাম্মদ এহসানুল হক ভোট পেয়েছেন ৯৯৩৫৪ ভোট।

