swadhinshomoy
15th Feb 2026 2:05 pm | অনলাইন সংস্করণ Print
আর.জে রাফি কক্সবাজার উখিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, এসব আসনে বিজয়ী প্রার্থীদের সঙ্গে ভোটের ব্যবধান খুবই কম হওয়ায় পুনর্গণনা হলে ফল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের নির্বাচিতদের শপথ স্থগিত রাখতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে দলটি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

