• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হামবুর্গে সিএমজি’র ‘বসন্ত উৎসব গালার প্রস্তাবনা’ বিশেষ অনুষ্ঠান 

     swadhinshomoy 
    16th Feb 2026 4:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    সম্প্রতি হামবুর্গে ‘বসন্ত উৎসবের প্রস্তাবনা: বিশ্বজুড়ে বসন্ত উৎসব গালা দেখা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং হামবুর্গের ‘জার্মান-চীন মৈত্রী সমিতি’। অনুষ্ঠানে চীনের প্রচার বিভাগের উপ-প্রধান ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এবং হামবুর্গের মেয়র ড. পিটার সেঞ্চার ভিডিও ভাষণ দেন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হামবুর্গে নিযুক্ত চীনের কনসাল জেনারেল লিন তুং, হামবুর্গ পার্লামেন্টের ডেপুটি স্পিকার মিরিয়াম স্মিট, জার্মানির প্রাক্তন ফেডারেল পরিবহন, নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী উলফগ্যাং বোডেউইগ, জার্মান ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য সমিতির প্রেসিডেন্ট মাইকেল শুম্যান এবং হামবুর্গ জার্মান-চীন মৈত্রী সমিতির প্রেসিডেন্ট চেনে ছিউ ই। স্থানীয় রাজনীতি, ব্যবসা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের কনসাল জেনারেলসহ মোট ১২০ জনেরও বেশি অতিথি এই অনুষ্ঠানে অংশ নেন।

    শেন হাই সিয়োং বলেন, বিশ্বের সর্বাধিক টেলিভিশন দর্শকপ্রিয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে সিএমজি’র ‘বসন্ত উৎসব গালা’ টানা ৪৩ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এটি বিশ্বব্যাপী চীনা কমিউনিটি ও দেশি-বিদেশি বন্ধুদের জন্য একটি আবেগঘন ‘আত্মিক নববর্ষের ভোজ’ হয়ে উঠেছে। গত বছর সিএমজি তার বহুভাষিক ও সর্ব-মিডিয়া আন্তর্জাতিক সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে বিশ্বের ৩১০০টিরও বেশি মিডিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ‘বৈচিত্র্যের সৌন্দর্য’ সমৃদ্ধ চীনা নববর্ষের বার্তা পৌঁছে দেয়। তিনি জানান, এবারের বসন্ত উৎসব গালার থিম হলো ‘সুদক্ষ ঘোড়ার ছুটে চলা অপ্রতিরোধ্য’। এতে ‘৫জি + ৪কে/৮কে + এআই’ প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার করা হবে। পাশাপাশি ৮৫টি ভাষায় সম্প্রচারের সক্ষমতাকে কাজে লাগিয়ে দর্শকদের জন্য একটি চমৎকার সাংস্কৃতিক ভোজ উপস্থাপন করা হবে। তিনি বিশ্বব্যাপী দর্শকদের বসন্ত উৎসব গালার আনন্দ উপভোগ করার আমন্ত্রণ জানান এবং একসঙ্গে আরও অন্তর্ভুক্তিমূলক, উষ্ণ ও আশাপূর্ণ বসন্তকে স্বাগত জানানোর আহ্বান জানান।

    অনুষ্ঠানে ‘বোলা চীনা ভাষা গায়কদল’ জার্মান ও চীনা ভাষায় ‘মোলিহুয়া’ এবং ‘৩৬৫টি শুভেচ্ছা’ গান পরিবেশন করে। নর্ডডয়চার রুন্ডফাঙ্ক এলবে ফিলহারমনিক অর্কেস্ট্রা ‘চীনা ড্রাম’ এবং ‘হাজার হাজার ঘোড়ার দৌড়’ সহ চীনা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে। চীনা বৈশিষ্ট্যপূর্ণ সুরগুলি সিম্ফনি অর্কেস্ট্রার নিখুঁত পরিবেশনায় চীন-জার্মান সঙ্গীত বিনিময়ের অনন্য আকর্ষণ ফুটিয়ে তোলে।

    অনুষ্ঠানে সিএমজি’র ‘অশ্ব বর্ষ’ বা ঘোড়ার বছরের বসন্ত উৎসব গালার ট্রেলার এবং ‘সিনেমার সঙ্গে চীন ভ্রমণ’ শীর্ষক ভিডিও সংকলন প্রদর্শিত হয়। এগুলো চলমান চিত্রের ভাষায় চীনা সংস্কৃতির সমৃদ্ধ অর্থ ও বৈচিত্র্যময় আকর্ষণ জীবন্তভাবে উপস্থাপন করে। এছাড়া সিএমজি’র বসন্ত উৎসব গালার বিভিন্ন সাংস্কৃতিক পণ্য প্রদর্শনীতে রাখা হয়, যা অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

    সেদিন সন্ধ্যায় উপস্থিত অতিথিদের সাক্ষীতে, চীনের সাংহাই ও জার্মানির হামবুর্গের বন্ধুত্বপূর্ণ শহর সম্পর্কের প্রতীক হিসেবে হামবুর্গের ইউ গার্ডেন ‘চীনা লাল’ আলোয় উদ্ভাসিত হয়। জার্মানির নিউজ টেলিভিশন এন-টিভি এবং হামবুর্গ ডিরেক্ট টেলিভিশনসহ একাধিক জার্মান মূলধারার সংবাদমাধ্যম এই অনুষ্ঠানের বিস্তারিত খবর প্রচার করে।

    সূত্র : স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728