স্টাফ রিপোর্টারঃ সরকার পরিচালিত ওএমএস পণ্য কালোবাজারির উদ্দেশ্যে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে। রবিবার বিকেলে ডি-৮ দক্ষিণ বনশ্রী আট নম্বর রোড পয়েন্ট, ডিলার মোঃ সেলিম মিয়ার ট্রাকসেলে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাল চারটার সময় মাল বিক্রি না করে পণ্যবাহী ট্রাকটি ত্রিপল দিয়ে ঢেকে রাখেন। এক পর্যায়ে সোয়া চারটার দিকে গাড়ি কালোবাজারির উদ্যেশ্যে রওয়ানা দেয়। এসময় তদারককারী ফয়সাল আহমেদকে অবগত করলে তিনি এসে পুনরায় ত্রিপল খুলে পণ্য বিক্রি শুরু করেন।
জানা গেছে, মোঃ সেলিমের ডিলার হলেও ভাড়ায় চালান আমিনুল ইসলাম । যদিও ডিলার ভাড়ায় চালানোর কোনো নিয়ম নেই।
এসময় আমিনুল ইসলাম হেলমেট পড়ে ১০/১২ জন লোকসহ আসলে তদারককারী ফয়সাল আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন, এখানে এতো লোক কেনো এসেছে এরা কারা। ডিলারের প্রতিনিধি উত্তরে বলেন এরা আমাদরই লোক। এসময় তদারককারী ফশসাল ধমকিয়ে সরিয়ে দেন এবং সাংবাদিকদের বলেন৷ ভাই আমরা নিরুপায়। আমরা সরকারী চাকরি করি। আমরা চাপের মধ্যে থাকি, আপনারা মনে কিছু নিয়েননা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট এআরও হুমায়ুন কবিরকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

