মো ওমর খান সানি, তাড়াইল কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুককে তাড়াইল উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন ফুলেল তোড়া দিয়ে বরণ করেছেন।
এসময় ড. ওসমান ফারুক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার জন্য দিন-রাত এক করে সর্বস্তরের মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। আপনাদের পরিশ্রমের ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আজ আমি দ্বিতীয়বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সকলকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করে তিনি আরও বলেন, যে কোনো বিষয়ে যে কোনো সময় আমাকে আপনাদের পাশে পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সহ-সভাপতি আবদুল হাই, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সদস্য শফিকুল ইসলাম দানু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অপু ও রাকিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের সমর্থিত তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভুঁইয়া আসাদ, রহিছ মোল্লা সহ অনেকেই।
বি.দ্র. সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের ড. এম ওসমান ফারুকের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল ডা. জেহাদ খান।

