আসাদুল ইসলাম কুষ্টিয়া।।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা,চৌদুয়ার,কচুবাড়িয়া গ্রামের বিলের মাঠের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে, যার ফলে চৌদুয়ার,কচুবাড়িয়া গ্রামের শত শত কৃষক তাদের আবাদ কৃত ফসল ঘরে তুলতে অনেক কষ্ট হচ্ছে, তাই এই এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি রাস্তা মেরামত করা হলে সকল কৃষক উপকৃত হতেন। নিমতলা কলেজ মাঠ ও কচুবাড়িয়া বড়কোলের মাঠ জলাবদ্ধতার কারণে কৃষকরা বছরে মাত্র একটি ফসল ঘরে তুলতে পারেন, এই জলাবদ্ধতা নিরসনের জন্য কচুবাড়িয়া আরিফ সড়ক হতে,নিমতলা বাজার হয়ে নওদাপাড়া ধুমধুমির খাল পর্যন্ত স্থায়ী সমাধান চাই স্থানীয় কৃষকরা, সেই সাথে কচুবাড়িয়া,চৌদুয়ার পাজা পাড়া জোলার মাঠে জলাবদ্ধতার কারণে কৃষকের অনেক ফসল নষ্ট হচ্ছে প্রতি বছর। জলাবদ্ধতায় চাষাবাদে বিঘ্ন, ফলন ব্যাহত দুশ্চিন্তায় দিন কাটাই স্থানীয় সকল কৃষক। এ অবস্থায় কৃষকের কষ্ট লাঘবের জন্য, মিরপুর-ভেড়ামারার নব নির্বাচিত এমপি আব্দুল গফুরের দৃষ্টি আকর্ষণ করছেন। এই এলাকার সাধারণ কৃষকের প্রাণের দাবি।জলাবদ্ধতা নিরসনে তিনি কর্যকরি ভুমিকা পালন করবেন বলে আসা করেন সাধারণ জনগণ।
এ বিষয় কচুবাড়িয়া গ্রামের সাবেক কৃষক নেতা শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, কৃষকরা দেশের প্রাণ। তাদের কষ্ট কমাতে হলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।

