উজ্জ্বল চন্দ্র মন্ডল
জেলা প্রতিনিধি, মাদারীপুর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠায় জয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে। বর্তমান নবগঠিত সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব সঠিক ব্যক্তিকে অর্পণ করার লক্ষ্যে দলটির মধ্যে চলছে নিখুঁত বিচার বিশ্লেষণ।
নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে বিগত সময়ে কমপক্ষে দুইবার গুমের শিকার হওয়া কেন্দ্রীয় বিএনপি নেতা “আনিসুর রহমান তালুকদার খোকন” কে মন্ত্রী হিসেবে পেতে চায় মাদারীপুর-৩ আসনের জনগণসহ সকল মাদারীপুরবাসী। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কোন এক মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হোক এই ত্যাগী নেতাকে এমনটাই প্রত্যাশা করছেন মাদারীপুরের আপামর জনগণ।
এরই মধ্যে বিএনপি সরকারের (প্রস্তাবিত) গঠিত মন্ত্রীসভায় ত্যাগী ও কারাবরণকারী এই নেতার স্থান রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়। দল ত্যাগী এই নেতাকে যথাযথ মর্যাদার আসন দিবে এ প্রত্যাশায় জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা প্রহর গুনছেন।
উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আনিসুর রহমান তালুকদার খোকন। নির্বাচনে তিনি ৯৬,১২৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পায় ৮৪,৬৪৬ ভোট। নির্বাচনী ফলাফলে আনিসুর রহমান ১১ হাজার ৪৮২ ভোটের ব্যবধানে জয়লাভ করায় আনন্দের বন্যা বয়ে যায় মাদারীপুর-৩ আসনে ।
মাদারীপুরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের এখন প্রত্যশা বিএনপি “খোকন তালুকদার”কে যোগ্য ও দায়িত্বশীল হওয়ায় নবগঠিত সরকারের মন্ত্রীদের তালিকায় রাখবে।

